নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা ও আনন্দ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ৮টায় নগরীর খানপুর লেকপাড়ে নিজস্ব কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
আয়োজক মো. আব্দুর রহমান বলেন, সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের গণতান্ত্রিক আন্দোলন ও বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে মহানগর যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...