সংবাদ শিরোনাম :
গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার! অডিও ভাইরালের পর নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমান ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত কুতুবপুরে আওয়ামী লীগের ‘দোসর’ দিলুর বিরুদ্ধে বিএনপির প্যাড-সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

অডিও ভাইরালের পর নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমান ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেনকে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম।

জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সাধারণত দুই বছরের বেশি সময় এ পদে কোনো কর্মকর্তা দায়িত্ব পালন না করলেও তিনি চার বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।

চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধন করতে এসে হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন। সে সময় তিনি সিভিল সার্জনের দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে তিন দিনের আল্টিমেটাম দেন।
এদিকে, সম্প্রতি প্রয়াত এক নার্সের পেনশনের টাকার চেক হস্তান্তরকে কেন্দ্র করে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগে জেলা সিভিল সার্জন মুশিউর রহমানের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন পরই তাকে ওএসডি করার সিদ্ধান্ত আসে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৪ আগস্টের মধ্যে ডা. মুশিউর রহমানকে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নারায়ণগঞ্জে যোগদান করতে বলা হয়েছে নতুন সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনকে। তিনি ২৪তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..