সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দায়িত্ব পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইকবাল হোসেনের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা এবং দলের বিভিন্ন সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি উল্লেখ করেন রিজভী। একই সঙ্গে আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও ইকবাল হোসেনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সাক্ষাৎ শেষে ইকবাল হোসেন রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..