সংবাদ শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ইবিতে ‘আসমা সাদিয়া রুনার’ স্মরণে সেমিনার লাইব্রেরি উদ্বোধন ইবিতে শিক্ষক নিয়োগে শর্ত শিথিল ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর জাপান ফেরার ফ্লাইটে পাঁচ কারিগরি ত্রুটি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তনের প্রস্তাব ফতুল্লার কায়েমপুরে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের পাশে এনসিপি প্রতিনিধি রাকিব দেশব্যাপী ‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে’র প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ ইবিতে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ইবিতে ‘আসমা সাদিয়া রুনার’ স্মরণে সেমিনার লাইব্রেরি উদ্বোধন

ইবি প্রতিনিধি / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রয়াত সভাপতি অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণ ও তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে বিভাগে একটি সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের( ২৩0) নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণে এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, লাইব্রেরিটি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পড়াশোনার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বিভাগের শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি বলেন, সমাজকল্যাণ বিভাগের শিক্ষক সংকট নিরসনে প্রশাসন গুরুত্বের সঙ্গে কাজ করছে। আগামীকাল এ বিভাগের শিক্ষক নিয়োগসংক্রান্ত বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করছি, দ্রুতই এ সংকটের সমাধান হবে। পাশাপাশি অন্য বিভাগের শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাডেমিক সেশনজট নিরসন এবং বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে ওঠার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে তাঁদের বসার জন্য বিভাগে পর্যাপ্ত জায়গা নেই বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হন। তাঁর স্মৃতি সংরক্ষণ ও অবদানকে স্মরণীয় করে রাখতে বিভাগের উদ্যোগে এ সেমিনার লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..