সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আওয়ামী ফ্যাসিবাদের কোনো দোসর যেন বিএনপিতে ঢুকতে না পারে : অধ্যাপক মামুন মাহমুদের হুশিয়ারি

ফাহমিদা এমি / ২৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

বিএনপির সদস্য সংগ্রহে কঠোর বার্তা অধ্যাপক মামুন মাহমুদের: “আওয়ামী ফ্যাসিবাদের কোনো দোসর যেন বিএনপিতে ঢুকতে না পারে”

বিএনপি একটি ত্যাগ, আদর্শ ও সংগ্রামের দল—যেখানে আওয়ামী সুশাসনের সময়ের রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্যেও নেতাকর্মীরা বুক চিতিয়ে সংগ্রাম করেছে। সেই দলের শুদ্ধতা ও আদর্শ রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন,
“বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন আওয়ামী ফ্যাসিবাদের কোনো দোসর অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আজকের এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরমের মূল্য মাত্র ২০ টাকা। কিন্তু দলের আদর্শ নষ্ট করতে চাওয়া কিছু ব্যক্তি এই ফরমের জন্য আপনাদের লক্ষ লক্ষ টাকা অফার করতে পারে। তারা টাকার প্রলোভন দেখিয়ে বিএনপির সদস্য হওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আমরা এই লোভে পড়ে তাদের সদস্য বানিয়ে ফেলি, তাহলে বিগত দিনে আমাদের যে ত্যাগ, রক্ত, চোখের জল ও নির্যাতনের ইতিহাস আছে—সবকিছুই ব্যর্থ হয়ে যাবে।”

তিনি আরও বলেন,
“যদি কোনো ইউনিয়ন, ওয়ার্ড বা থানা পর্যায়ে এমন ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদককে এর জবাবদিহি করতে হবে। কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিএনপির অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না।”

এই সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“দলের প্রতি দায়বদ্ধতা ও আস্থার প্রমাণ দিতে হবে আজ। সঠিকভাবে যাচাই-বাছাই করে আদর্শবান, ত্যাগী ও দলমুখী ব্যক্তিকেই সদস্য করতে হবে। রাজনীতির বাজারে যারা টাকার লোভে আদর্শ বিক্রি করে, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।”

সোনারগাঁও উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো সততা, আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয়।

অধ্যাপক মামুন মাহমুদের এই স্পষ্ট বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের জাগরণ সৃষ্টি হয়।

তিনি শেষ বক্তব্যে বলেন,
“বিএনপির পতাকা যারা বয়ে নিয়ে যাবেন, তারা যেন দলীয় আদর্শে বিশ্বাসী, সংগ্রামী ও জনগণের প্রকৃত প্রতিনিধি হন—এটাই আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের মূল লক্ষ্য।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..