নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম প্রিন্স।
শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় শফিকুল ইসলাম প্রিন্স তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
শুভেচ্ছা প্রদানকালে শফিকুল ইসলাম প্রিন্স বলেন, “মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের রাজপথের একজন পরীক্ষিত, ত্যাগী ও সাহসী নেতা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য, দূরদর্শী ও জনবান্ধব ব্যক্তির নিয়োগ নিঃসন্দেহে জেলার জন্য একটি ইতিবাচক বার্তা।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়নের নতুন দিগন্তে প্রবেশ করবে। আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই নেতা প্রশাসনিক দায়িত্বেও জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস।”
নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মাসুকুল ইসলাম রাজিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন শফিকুল ইসলাম প্রিন্স এবং উপস্থিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ নিয়োগের খবরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...