নারায়ণগঞ্জের কুতুবপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের জিলানী এবং কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মরহুম মাসুম বিল্লাহর রুহের মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান মিশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বার, নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, সমাজসেবক মো. বাবুল আক্তার, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহন আহমেদ এবং কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেন। একইসঙ্গে মরহুম আব্দুল কাদের জিলানী ও মাসুম বিল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম স্বপন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...