সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

আড়াইহাজারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ১ যুবক আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আড়াইহাজারের জালাকান্দি এলাকাতে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মো. আবুল কাসেম, সে গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে।

সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প (আড়াইহাজার) সূত্রে জানা যায়, জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে। পরে যৌথবাহিনীর সদস্যরা আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় শাবল, ১ টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম সনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন।

আটক যুবক ও ধারালো অস্ত্রসমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা প্রক্রিয়াধীন।

সূত্র : লাইভ নারায়ণগঞ্জ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..