সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পামওয়েল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বন্দর থানাধীন বোজেরগাঁও এলাকার নাসির মিয়ার বাড়ির গোডাউন ও সংলগ্ন চায়ের দোকান থেকে এসব তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তি করে অভিযান চালিয়ে ২৮ ড্রাম কাগজপত্রবিহীন চোরাই কোয়ালিটি পামওয়েল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

এ ঘটনায় চোরাই মাল ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
১। মো. শাহাদাত হোসেন (৩০), পিতা শফিউদ্দিন শেখ ও মাতা শাফিয়া বেগম।
২। শামীম (৩১), পিতা আলতাফ হোসেন ও মাতা বিলকিস বেগম।

গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ জেলার বন্দরের ভদ্রাসন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই তেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পামওয়েল থানায় জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..