সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

আমাদের নেতা তারেক রহমান যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে পারেন, তৈরি থাকবেন : টিটু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ জুন, ২০২৫
oplus_0

কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ দোয়া এবং তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতা তারেক রহমান যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে পারেন। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।” এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্রের শেকড়কে মজবুত করার জন্য তাঁদের একাত্মতা জরুরি বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সহ কোষাধক্ষ্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি উল্লেখ করেন, “আজকের এই বিশেষ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে শক্তিশালী করার জন্য আমাদের একত্রিত হতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও উপস্থিত ছিলেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা ও শান্তির বার্তা নিয়ে আসে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..