নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান।
শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজীবের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় মিঠু খান বলেন, “মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, রাজীবের মতো একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, জন্মদিন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মাসুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...