সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ! আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাত ৯টা ৩৩ মিনিটে ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ৯টা ৪৬ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ করে বলে কর্মকর্তার বক্তব্যে জানানো হয়।

ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে, তবে সেখানে ধোঁয়া রয়েছে।

এদিকে, ট্রেনে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি নাশকতার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আগুন লেগেছে। তবে কীভাবে বা কারা লাগিয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।”

অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের একটি বগি পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..