নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলার আসামি ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে ইকবাল হোসেনের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...