সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ! আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা এনায়েতনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা ধরে রাখতে চান মান্নান প্রধান, প্রত্যাশা গোয়ালমারাবাসীর দোয়া ও ভালোবাসা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয় উদ্বোধন রুহুল আমিন সিকদার ও আনিসুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় মেসে ভাত খাওয়াকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আজমল হোসেন (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আজমল হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় সলুয়া গ্রামের মো. কুতুব উদ্দিনের ছেলে।স্বজনদের অভিযোগ, গত শুক্রবার রাতে খুলনার ইসলামনগর এলাকায় আকিবের বাড়িতে ভাড়া দেওয়া একটি মেসে অবস্থান করছিলেন আজমল। ওই মেসে নিয়ম ছিল, কোনো বেলায় খাবার খেতে হলে নির্ধারিত সময়ের আগে দায়িত্বপ্রাপ্তদের জানাতে হবে। তবে শুক্রবার রাতে খাবার খাওয়ার বিষয়টি আগে থেকে না জানিয়ে অন্য একজনের জন্য রাখা ভাত খেয়ে ফেলেন আজমল। এ ঘটনাকে কেন্দ্র করে মেসের অন্য সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে আজমলকে পাঁচতলা ভবনের ছাদে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমলের বাবা মো. কুতুব উদ্দিনের দাবি, শুক্রবার রাত ৯টার দিকে মেস থেকে তার ছেলে ফোন করে জানায়, কাউকে না জানিয়ে ভাত খাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগও তোলা হয়েছে।
পরে মেসের কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। তার অভিযোগ, ওই সময় তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে কেন একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ভাত খাওয়া থেকে শুরু করে টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ উঠল এবং এসব অভিযোগের ভিত্তিতে তাকে কেন মারধর করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মেসের রান্নার দায়িত্বে থাকা নারী জানান, তিনি রান্না করে মেসের সদস্যদের খাবার দিয়ে আসতেন। ওই দিন আজমল কাউকে না জানিয়েই খাবার খেয়েছিলেন বলে জানান তিনি।

তবে আজমলকে মারধরের কারণ সম্পর্কে তিনি বলেন, ভাত চুরি, টাকা চুরি, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে তদন্ত করে শিক্ষার্থী আজমল হোসেনকে পিটিয়ে মারধরের সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মারধরে ব্যবহৃত একটি লাঠিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নিহতের বাবার কাছে ফোন করে টাকা দাবি করার অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ওই ফোনকলের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পুরো ঘটনাটি তদন্ত করে আজমলকে মারধরের প্রকৃত কারণ এবং তার মৃত্যুর সঙ্গে কারা জড়িত, তা বের করা হবে।

এদিকে আজমল হোসেনের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ, মেসের ভেতরে মারধর, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়া এবং পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু—পুরো ঘটনাটিই এখন তদন্তের মুখে। আজমলকে কী কারণে মারধর করা হয়েছিল এবং ছাদ থেকে তিনি কীভাবে নিচে পড়ে গেলেন, সেটিই এখন তদন্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..