সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ

ফাহমিদা এমি / ৩৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে নেতৃবৃন্দের হুঁশিয়ারি দেন “সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেব না”

১৬ই জুলাই, বুধবার দুপুরে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বক্তাবলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারসংলগ্ন এলাকায় এই সমাবেশে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হন এবং আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।

সমাবেশে নজরুল ইসলাম প্রধান বলেন,
“বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। আমার মতো হাজারো বিএনপি নেতা-কর্মী জেল-জুলুম, হামলা-মামলার মধ্যেও মাথা নত না করে গণতন্ত্রের পতাকা তুলে ধরেছে। আজ আবারও গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রমাণ করেছে—তারা এই দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বক্তাবলীর মাটিতে যদি কোনো আওয়ামী দোসর আবারও মাথা চাড়া দিয়ে ওঠার সাহস দেখায়, তাহলে তাদের এই মাটি থেকেই অস্তিত্ব মুছে ফেলা হবে। আমরা দলমত নির্বিশেষে এই ভূমিকে সন্ত্রাসমুক্ত রাখবো। বক্তাবলী কারও পৈত্রিক সম্পত্তি নয়, জনগণের মাটি। এই মাটিতে কেউ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারবে না।”

সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির বলেন,
“১৭ বছর ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা দেশের রাজনীতিতে ভয়ংকর অরাজকতা সৃষ্টি করেছিল। গুম, খুন, মিথ্যা মামলা আর রক্তের নদীর মধ্য দিয়ে বাংলাদেশকে বন্দী রাষ্ট্রে পরিণত করেছিল। আজকের গোপালগঞ্জের হামলা সেই নৈরাজ্যের ধারাবাহিক অংশ। আওয়ামী লীগ যে কায়দায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশ চালিয়েছে এবং আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তাতে আর নিরব থাকার সুযোগ নেই।”

তিনি আরও বলেন,
“আমরা যদি আজ ঐক্যবদ্ধ না হই, তাহলে আগামীকাল বাংলার প্রতিটি জনপদে সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়াবে। এখনই সময়—রাজপথে নেমে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি, থাকবো এবং বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

পরিশেষে সমাবেশ থেকে আগামী দিনে আওয়ামী সরকারের দমন-পীড়ন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..