সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আরিফ ও শ্যামল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

জগন্নাথপুরে সবজির চারা ও বীজ বিক্রির ধূম, চাষাবাদে ব্যস্ত সবজি চাষীরা

হুমায়ুন কবির ফরিদী / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুরে শীতকালীন সবজির চারা ও বীজ বিক্রির ধূম পড়েছে। সবজি চাষীরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। যদিও হেমন্তের শুরুতে শীতকালীন টুকটাক সবজি প্রায় সহশীল মূল্যে হাট-বাজারে ক্রয়-বিক্রয় হচ্ছে।

৪ নভেম্বর রোজ মঙ্গলবার হাট-বাজারে ও সবজি ক্ষেতে  সরেজমিনে ঘুরে জানাযায় ও দেখা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার,  চিলাউড়া বাজার, রসুলগঞ্জ বাজার, শ্রীরামসি বাজার, মীরপুর বাজার, কেইনবাড়ী বাজার, সৈয়দপুর বাজার  ও রানীগঞ্জ বাজার সহ উপজেলার সবকটি হাট-বাজার ও বিভিন্ন পয়েন্টে মৌসুমী ব্যবসায়ীরা দেশী-বিদেশী জাতের টমেটো, বেগুন,  মরিচ, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজির চারা গাছ বিক্রি করছেন এবং ক্রেতা সাধারণ অর্থাৎ শীতকালীন সবজি চাষীরা ধর কষা-কষি করে চারা গাছ ক্রয় করছেন। এছাড়াও বিভিন্ন জাতের শীতকালীন সবজির বীজ যেমন শিম, বাখর, সরিষা, বাংলা লাউ, মিষ্টি লাউ, কুমরা, কোয়াশ, লাইপাতার বীজ ইত্যাদি ক্রয় -বিক্রয় হচ্ছে। আর উপজেলার হাওর গুলোর উচু জমিতে অনেক  সবজি চাষীরা  সবজির চারা  রোপণ এর জমি তৈরী করছেন এবং অনেকে সবজি চারা রোপণ করে পরিচর্যা করছেন। বিগত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে অধিক বৃষ্টিপাতের ফলে এই উপজেলায় সবজি গাছের ও চারা গাছের কিছু ক্ষতি হলেও হেমন্তে রোপনকৃত সবজি বাজারে উঠায় ক্রেতা সাধারণ সহনশীল মূল্যে সবজি ক্রয় করে দৈনন্দিন চাহিদা মেটাতে পারছেন। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির ফলন ভাল হলে চাষীরা নিজ চাহিদা মিটিয়ে বর্তমান মূল্যের চেয়ে কম মূল্যে  বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন বলে আশাবাদী।

এ ব্যাপারে সবজির চারাগাছ ও বীজ বিক্রয়কারী একাধিক  ব্যবসায়ী বলেন, চারাগাছ  বেচা-বিক্রি ভালই হচ্ছে। দেশী জাতের সবজির চারাগাছ ও বীজ এর চেয়ে বিদেশী হাইব্রিড চারাগাছ ও বীজ বিক্রি বেশি হচ্ছে।

এ ব্যাপারে সবজি ব্যবসায়ী নূরুল, সাজন ও অনুকুল সহ একাধিক ব্যবসায়ী বলেন, বিগত কার্তিক মাসের আগে প্রতি কেজি শিম ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেছিলাম। বর্তমানে  একই শিম ৫০/৬০ টাকায় বিক্রি করতে পারছি। এক কথায় প্রত্যেক সবজির মূল্য আগের বাজার মূল্যের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। পাইকারী বাজারে সবজির মূল্য কম হওয়ায় খুচরা বাজারে সহনশীল মূল্যে বিক্রি করতে পারছি।  আগামীতে সবজির মূল্য আরো কমবে।

এ ব্যাপারে সবজি চাষী মিন্নত আলী, আঙ্গুর মিয়া , আনছার, ফয়সাল ও মতিউর সহ একাধিক সবজি চাষী বলেন,  হেমন্তের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় আগাম সবজিতে কিছুটা ক্ষতি হয়েছে। নতুন করে জমি চাষাবাদ করার পাশাপাশি চারা রোপণ ও বীজ বুনন করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে  শীত মৌসুমে এই ক্ষতি পুষিয়ে বাড়তি অর্থ উপার্জন এর আশা পোষণ করছি।

এ ব্যাপারে ক্রেতা সাধারণ একান্ত আলাপকালে বলেন, আগের তুলনায় বাজারে কম মূল্যে সবজি ক্রয় করতে পারছি। শীতে সবজির মূল্য আরো কম হবে, বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ার আশা করছি ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..