সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ৭টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন এর মধ্যে ৭টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ। বাকী ১টি ইউনিয়ন এর আহবায়ক কমিটি পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, গতকাল ১লা জুন রোজ রবিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান তুতিকে আহবায়ক ও মোঃ কামরুজ্জামানকে ১ম যুগ্ম আহবায়ক, পাটলী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খলিলুর রহমানকে আহবায়ক ও মোঃ শফিকুল ইসলামকে ১ম যুগ্ম আহবায়ক, মীরপুর ইউনিয়ন বিএনপি নেতা এম এ নূরকে আহবায়ক ও মোঃ আখলুল করিমকে ১ম যুগ্ম আহবায়ক, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা হাজী চান মিয়াকে আহবায়ক ও ১ম যুগ্ম আহবায়ক মোঃ কয়েস উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুর রহমান কামালীকে আহবায়ক ও মোঃ রাহিন তালুকদারকে ১ম যুগ্ম আহবায়ক, আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আক্তার হোসেনকে আহবায়ক ও মোঃ ফখরুল ইসলাম খানকে ১ম যুগ্ম আহবায়ক এবং পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলিম উদ্দিনকে আহবায়ক ও মোঃ সৈয়দ জুবায়ের আহমদ আবুকে ১ম যুগ্ম আহবায়ক করে উক্ত কমিটি সমূহের ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ। এছাড়া এই উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে বলে দলীয় সুত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..