সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই কি দেশে ফেরত আসতে চান শামীম ওসমান?

অনলাইন ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরই দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়। সে সময়ে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় শামীম উসমান’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ তবে উক্ত দাবিটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের ‎ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চাওয়ার দাবিটি সত্য নয় বরং, তার ২০২৩ সালের একটি ভিডিওবার্তার প্রেক্ষাপট ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ফিরে আসব কি না আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন।’

পরবর্তীতে একই ঘটনায় ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনের ভিডিও চিত্রের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে৷

অর্থাৎ, ২০২৩ সালে প্রচারিত শামীম ওসমানের একটি ভিডিওবার্তার বক্তব্য ও ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷ এছাড়া, সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা ও দেশে ফিরতে চাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..