সংবাদ শিরোনাম :
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ইবিতে ‘আসমা সাদিয়া রুনার’ স্মরণে সেমিনার লাইব্রেরি উদ্বোধন ইবিতে শিক্ষক নিয়োগে শর্ত শিথিল ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রীর জাপান ফেরার ফ্লাইটে পাঁচ কারিগরি ত্রুটি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তনের প্রস্তাব ফতুল্লার কায়েমপুরে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের পাশে এনসিপি প্রতিনিধি রাকিব দেশব্যাপী ‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে’র প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ ইবিতে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

ইবি প্রতিনিধি / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি এবং সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। এসময় অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।র‍্যালিতে তাদেরকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর,’ ’আপা আপা করিস না,আপা তোদের আসবে না’; খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না,আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না।,দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন।”

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, আইন অনুষদের ডিন ড. নাজিমুদ্দিন, কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল্লাহ, আইআইইআর’র
পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্র-উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. আকতার হোসেন ও বিভাগের অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল করিম, আল-কুরআন বিভাগের অধ্যাপক নাছির উদ্দিন মিঝি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামরুল হাসান এবং অধ্যাপক মফিজুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইজ্ঞিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিন্নাতুল করিম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোয়াজজ্জেম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবেশে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, যারা ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন, হত্যা, গুম ও সন্ত্রাস চালিয়েছে, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তারা আবারও সংগঠিত হয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এর প্রতিবাদেই আজকের এই কর্মসূচি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আহতদের অনেকে এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। অথচ সেই গণহত্যার সঙ্গে জড়িত গোষ্ঠী অনুতপ্ত না হয়ে আবারও অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে।

সমাবেশে শিক্ষার্থী আব্দুল সামাদ বলেন, বিগত ১৭ বছর ধরে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা ও বিভিন্ন দমন-পীড়ন চালানো হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এসব কর্মকাণ্ডের অবসান ঘটানো হলেও সংশ্লিষ্ট গোষ্ঠী আবারও নতুনভাবে দেশবিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতাকে আরও সাহসী ও সোচ্চার হতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে এবং প্ররোচনা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনকে আন্তরিক ভূমিকা রাখা প্রয়োজন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..