সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের ঈদ পুনর্মিলনীতে জনস্রোত — ২০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
oplus_0

নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে ২০ হাজারের অধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শনিবার নারায়ণগঞ্জ শহরের বরফ কল মাঠে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনে পুরো এলাকাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক মতভেদ ভুলে একত্রিত হওয়া এই মিলনমেলা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

অনুষ্ঠান চলাকালে মাসুদুজ্জামান মাসুদ সবার সাথে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”

তিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং আগামীর পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জে এত বড় আকারের ঈদ পুনর্মিলনী দীর্ঘদিন পর দেখা গেল। এ আয়োজনে যেমন ছিলো আপ্যায়নের বিস্তর আয়োজন, তেমনি ছিলো সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আলোচনা ও আগামী দিনের পরিকল্পনার ইঙ্গিত।

এই আয়োজন নারায়ণগঞ্জ জেলাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যা মাসুদুজ্জামান মাসুদের জনপ্রিয়তার একটি বড় প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..