সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন ও নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল ২৯ আগস্ট শুক্রবার রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুরসহ আরো অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটি ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার সূত্রপাত হয়। এতে ভিপি নুরসহ প্রায় পঞ্চাশজন আহত হন।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসীবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী একটি দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা রেখেছিল, এখনও একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।
আমরা অবিলম্বে জাতীয় পার্টি ও তাদের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। একই সঙ্গে হামলায় জড়িত সংশ্লিষ্ট আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

বার্তা প্রেরক
মোঃ ইব্রাহিম
দপ্তর সম্পাদক
গণসংহতি আন্দোলননা
নারায়ণগঞ্জ মহানগর

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..