সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লা বিসিকে কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বি’স্ফোরণ : দগ্ধ ৬

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বি’স্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দ’গ্ধ হয়েছেন অন্তত ৬ শ্রমিক। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দ’গ্ধ ব্যক্তিরা হলেন—আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং কারখানার সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “দ’গ্ধ ছয়জনকেই সকালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। শরীরের কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে পরীক্ষা শেষে জানা যাবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইনে লিকেজ হয়ে বিকট শব্দে বি’স্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা আ’গুনে দ’গ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..