সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ফ্যাসিবাদি সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাড়াতে পারি নাই : মাওলানা আব্দুল জব্বার 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জাব্বার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে মহিলাদের বোরকার ভিতরে ঢুকাবে এমন মিথ্যা প্রচার করা হয়েছে।

একইভাবে হিন্দু ভাই বোনদের মাঝে ভয় ঢুকাইছে, জামায়াত ক্ষমতা আসলে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দিবে। এসব প্রচার করে শেখ হাসিনা সরকার জামায়াতের ইসলামী বিরোধী প্রচার চালিয়েছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না।

ফ্যাসিবাদি সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাড়াতে পারি নাই। আপনাদের জন্য শুধু শীতবস্ত্র নয় ছেলে মেয়েদের লেখাপড়া জন্য যাবতীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌছে দেয়া হবে।

তিনি বলেন, বিগত সময়ে প্রায় ৫৩ বছর যাবৎ যারা সংসদ সদস্য কমিশনার কাউন্সিলর ও মেম্বার হয়েছে তাদের লোভের কারণে সরকারের বরাদ্ধ মালামাল সাধারণ মানুষদের কাছে পৌছাতে পারেনি। আমরা সব সময় মানুষের পাশে ছিলাম।

আজকে আমরা কিছু কম্বল নিয়ে আসতে পেরেছি, হাসিনা জামানায় যদি এভাবে আসতাম তাহলে কম্বলও নিত-আমাদের সাথে আপনাদের নিয়ে যেত।

আমরা এখনো স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের সকল চাহিদা পরিপূর্ণ না হলে স্বাধীনতা পেতে পারি না। সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পৌরসভা ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে যাই এতেও ঘুষ দিতে হয়। আমরা আসলেই দূর্ভাগা জাতি। আল্লাহ আইন প্রতিষ্ঠিত হলে দেশে দূরবস্থা থাকবে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় ১৮নং ওয়ার্ড বাপ্পী চত্বরে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা’র আমীর খলিলুর রহমান টিটু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী আহমেদ, পরিকল্পনা,আইন, আইসিটি মিডিয়া সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যান সম্পাদক আখতার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম ও গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..