সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের আনুষ্ঠানিক দাওয়াত প্রদান করেছেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিপু বলেন, “আমার দীর্ঘদিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, রাজনৈতিক অভিভাবক ও বাংলাদেশের কর্ণধার, যিনি নেতাকর্মীদের আপন করে নিতে পারেন এবং আস্থার শেষ ভরসা— বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
জানা গেছে, আগামী ১২ জুন নারায়ণগঞ্জ ক্লাবে নুসরাত জাহান খান সৃষ্টির বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দাওয়াত প্রদানকালে টিপু তার কন্যার নতুন জীবনের জন্য দোয়া কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিয়ের আয়োজনকে কেন্দ্র করে টিপু ও তার পরিবারের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে, যাতে সৃষ্টির নতুন জীবনের পথচলা সুখ, শান্তি ও সফলতায় পরিপূর্ণ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..