সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বাংলাদেশে মানবাধিকারের ‘দ্রুত অবনতি’ ঘটছে: যুক্তরাজ্যের ৭ আইনপ্রণেতার হুঁশিয়ারি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে বিচার ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী সাতজন আইনপ্রণেতা। দেশটির বিখ্যাত সংবাদপত্র ‘দ্য টাইমস’-এ প্রকাশিত এক চিঠিতে তারা এই উদ্বেগ জানান এবং বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। আইনপ্রণেতারা বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা, নির্বিচারে জামিন নামঞ্জুর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটক এবং নির্দিষ্ট কিছু দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার মতো ঘটনার বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। এছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাসহ দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

যুক্তরাজ্যের এই আইনপ্রণেতারা তাদের চিঠিতে ব্রিটিশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। তাদের দাবিগুলো হলো:

বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে বাধ্য করা।

সকল নাগরিকের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা।

নাগরিক স্বাধীনতা রক্ষা এবং যেকোনো ধরনের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটানো।

আস্থা ও জবাবদিহিতা পুনরুদ্ধারের জন্য একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সময়াবদ্ধ নির্বাচনের পথ তৈরি করা।

এই চিঠিতে স্বাক্ষর করেছেন স্টিভেন পাওলেস কেসি, বব ব্ল্যাকম্যান এমপি, জাস আথওয়াল এমপি, নিল কোয়েল এমপি, গুরিন্দর সিং এমপি, লিউক একেহার্স্ট এমপি এবং ব্যারনেস স্মিথ অফ ল্যানফেইস। তাদের এই যৌথ বিবৃতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

সূত্র : আজকের কন্ঠ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..