সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব তৈয়বুর রহমানের শুভেচ্ছা বার্তা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান দলীয় সকল নেতা-কর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অগ্রভাগে থেকে কাজ করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে অদম্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপির প্রতিটি নেতা-কর্মীই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা। দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি গণমানুষের দল, জনগণের স্বার্থই আমাদের প্রথম অঙ্গীকার।”

আলহাজ্ব তৈয়বুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকল নেতাকর্মীকে জনগণের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..