সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ব্লাড ফলস, অ্যান্টার্কটিকা – পৃথিবীর বুকে রহস্যময় রক্তের ঝরনা!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮০৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বরফে ঢাকা এক ভয়ংকর শীতল মরুভূমি, যেখানে জীবন নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। হঠাৎ জমাট বরফের মাঝখান থেকে গলগল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল! ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় ছিঁড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে!

এই স্থানটির নাম Blood Falls, রহস্যময় অ্যান্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত। ১৯১১ সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে। কীভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব?

গবেষকরা বলছেন, প্রায় ২০ লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের ঝরনার মূল উৎস। সেখানে অক্সিজেন নেই, সূর্যের আলো পৌঁছায় না, তবুও সেই জল জীবাণুময়, যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে! লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায়।

কিন্তু রহস্য এখানেই শেষ নয়! এত গভীর বরফের নিচে আটকে থেকেও কীভাবে সেই জলপ্রবাহ টিকে আছে? কীভাবে সেখানে জীবাণুরা বেঁচে আছে? এই জলপ্রপাত কি আমাদের সৌরজগতের কোনো বরফে ঢাকা গ্রহে জীবনের অস্তিত্বের ইঙ্গিত দেয়?

বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি। ব্লাড ফলস যেন পৃথিবীর বুকের এক রহস্যময় ক্ষত, যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ংকর অজানা কোনো গল্প!
লেখা ও ছবি : সংগৃহীত

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..