সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মাও. ফেরদাউসের মিছিলে জমিয়ত নেতা নজরুল ও সানির বিশাল শোডাউন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নগরীতে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।

এদিকে এ মিছিলে জমিয়ত নেতা নজরুল ইসলাম ও আনিসুর রহমান সানির নেতৃত্বে বিশাল একটি মিছিল যোগদান করে। মিছিলে সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর জামতলা থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে খানপুর এলাকায় গিয়ে ফেরদাউসুরের মূল গণসংযোগে যোগদান করে।

মিছিল শেষে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তারা বলেন, আমাদের দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদাউসুর ভাইকে আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি এ আসন থেকে নির্বাচিত হলে যত নাগরিক সমস্যা আছে তিনি সমাধান করতে পারবেন। কারণ, তার মধ্যে সেই মেধা আছে।

তারা বলেন, মাওলানা ফেরদাউসুর রহমান অত্যান্ত ভালো মানুষ। যেহেতু বেশিরভাগ মানুষই চাচ্ছে কোন এক ইসলামী দল ক্ষমতায় আসুক। সেই ক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলাম একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। তাই মানুষ ইসলামী দল হিসেবে ফেরদাউসুর রহমানের মত একজন দক্ষ সংগঠককেই বেছে নিবে বলে আমরা বিশ্বাস করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..