সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

রাজনীতিতে কোকোর কোন সংশ্লিষ্টতা না থাকলেও স্বৈরাচার তাকে মুক্তি দেননি-ডাঃ পাভেল

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিএনপি মিডিয়া সেল এর ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, ক্রিকেটের বিকাশে অবদান রেখেছেন আরাফাত রহমান কোকো। তিনি নিভৃতচারী ছিলেন, রাজনীতিতে তার কোন সংশ্লিষ্টতা ছিল না, তারপরও স্বৈরাচার তাকে মুক্তি দেননি। তিনি শুক্রবার বাদ জুমা বগুড়ার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়ীতে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদ, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, জিয়াউর রহমান তালুকদার টুটুল, রুহুল ইউসুফ মঞ্জু, জহুরুল ইসলাম সজল, সনি প্রমুখ। অনুষ্ঠানে এলাকার মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..