সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

রূপগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে বহিষ্কার

আবু কাউসার মিঠু / ২৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসিব নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ২০মার্চ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। পেশীশক্তি প্রদর্শন পূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ১৮মার্চ গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থিতদের মধ্যে সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে অটোরিক্সা চালক হাসিব মিয়া(২৮) নিহত হয়। দুইজন গুলিবিদ্ধসহ বিশজন আহত হয়।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..