সংবাদ শিরোনাম :
নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সচেতন নাগরিক গড়ে তুলতে সাগরের আহ্বান: নিরাপদ সড়ক আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের পবিত্র আনন্দে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আলিফ দেওয়ান বক্তাবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার ঈদ শুভেচ্ছা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ সালাউদ্দিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সকলের দোয়া প্রার্থী “চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের “ ‎চাঁদার দাবিতে ফতুল্লায় এমপি আল আমিনের ক্যাডার আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবিধান ও আন্তর্জাতিক আইনে মানবাধিকার বিষয়ে র‍্যাবের সঙ্গে আলোচনা সভা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনীকে সংবিধান ও আন্তর্জাতিক আইনে মানবাধিকার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে এবং বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত দক্ষতা উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর উত্তরায় র‍্যাব ফোর্সের সদর দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবেলা করা যেতে পারে এ ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শফিকুল আলম।

এছাড়াও আলোচনায় সভায় আলোচক হিসাবে ছিলেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। মানবাধিকার বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং র‍্যাবের বিভিন্ন ইউনিটের পরিচালক, ব্যাটালিয়নের অধিনায়ক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে র‍্যাব ব্যাটালিয়নের সব কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..