সংবাদ শিরোনাম :
ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ, মানবিকতার দৃষ্টান্ত সদর উপজেলা প্রশাসনের ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সাতশ ৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সাতশ ৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সাতশ ৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা আয় এবং মোট ছয়শ ৭৮ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

নাসিকের প্রশাসক বাজেট প্রসঙ্গে বলেন, এ অর্থ বছরে বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন থাকতে অনুরোধ করে প্রশাসক বলেন, সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও বাসা-বাড়ি ও আঙ্গিনা পরিস্কার রাখা নাগরিকদের দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩৪টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন, চারটি কবর সংরক্ষণসহ নানা উন্নয়ন কাজ চলছে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে নারায়ণগঞ্জকে সিটি ভিশন হিসেবে পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর, নিরাপদ এবং দারিদ্রমুক্ত, পরিকল্পিত নগর গঠনে নগরবাসীকে সময়মত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার আহ্বান জানান প্রশাসক।

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..