সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বগুড়া শেরপুরে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ!

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বগুড়ার শেরপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ই জানুয়ারি) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব এলাকায় ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক খন্দকার মিদুল হোসেন।

এসময় জাতীয় নাগরিক কমিটির শেরপুর উপজেলা সংগঠক রাশেদ সাহাদাত তাকবির, আইয়ুব আলী, আব্দুল আলীম, অধ্যাপক কেএম শফিউল্লাহ, রাসেল আহমেদ, ওমর ফারুক, আব্দুর রহিম, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পান্নাসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা- স্লোগানকে সামনে রেখে ওই কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি অন্তর্ভুক্ত করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সহযোগিতার আহবান জানান নাগরিক কমিটির নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..