সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মাঠেই খেলা চলাকালীন হার্ট অ্যাটাক, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তামিম ইকবাল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু সমকালকে জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন তামিম। জানা গেছে, হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তামিমের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..