সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে নিয়ে পরিবারসহ  বিদেশে পালিয়েছে- গিয়াসউদ্দিন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা দেশের মানুষের সম্পদ লুন্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আর মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। গত ১৭ বছর এদেশের জনগণ তাদের মনের মত জনপ্রতিনিধিদের ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বক্তব্যে গিয়াসউদ্দিন আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী দেশের সংস্থার করে তারপর নির্বাচন দেয়া হউক। তবে অতিরিক্ত সময় নিয়ে নয়। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যেভাবে চাবেন আমরা সেই ভাবে দেশ গঠন করে দিব।

তিনি আরও বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে। যার আজ আমাদের রিজার্ভ নেই, সাধারণ মানুষের কাছে অর্থ নেই। তাছাড়া আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। পরিশেষে আপনাদের এলাকায় সকল ভালো মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করার আহবান জানাই। সেই ব্যক্তি যে দলের হউক যদি সে ভালো মানুষ হয় তবে তার পাশে থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করবেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..