সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লায় মাদকাসক্ত, চাঁদাবাজ কথিত সাংবাদিক ওয়ারেন্টভুক্ত আসামী সাহাব উদ্দিন গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফতুল্লা থানার লামাপাড়া থেকে চিহ্নিত প্রতারক, মাদকাসক্ত চাঁদাবাজ, কথিত সাংবাদিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাব উদ্দিন অবশেষে গ্রেফতার হয়েছে। সোমবার রাত ১১ টায় ফতুল্লা স্টেডিয়াম লামাপাড়া এলাকা থেকে জনগণের সহায়তায় এই অপপ্রচারকারী কুলাঙ্গার কে গ্রেফতার হয়। তিনি নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জড়িত ছিলেন।

জানা গেছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারণার ৪২০ এর মামলা সহ আদালতে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ১৬২/২৫ সিআর মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং পুলিশ তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভূয়া পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ৩২৬ ধারায় আরেকটি মামলা রয়েছে। এই অপরাধীর বিরুদ্ধে এই মামলায়ও গ্রেফতার দেখানো হবে বলে পুলিশ জানায়। সাহাব উদ্দিন একটি অপরাধী সিন্ডিকেট তৈরি করে নারায়ণগঞ্জের নিরীহ মানুষ গুলো কে জিম্মি করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাহার উদ্দিনের অন্যতম সহযোগী সুলতান মাহমুদও দ্রুত গ্রেফতার হবে বলে পুলিশ সুত্র জানায়। অপরাধীরা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপে অপপ্রচার চালিয়ে বিভিন্ন মানুষের সম্মানহানি করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “সাহাব উদ্দিনের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।” ২২ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে গ্রেফতারকৃত আসামীকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..