সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ঢাকার সমাবেশে ফেরদাউসের তাক্ লাগানো শোডাউন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫

নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চারদফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শনিবার (০৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে এ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা আসার পর থেকেই প্রায় প্রতিদিনই সমাবেশ সফল করার লক্ষে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একের পর এক প্রস্তুতিমূলক সভা করে চলে মাওলানা ফেরদাউসুর রহমান। ওই সভাগুলোতে সমাবেশে নেতাকর্মীরা কিভাবে অংশগ্রহণ করবে, এসব বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি। সেই দিকনির্দেশনা মোতাবেক অত্যান্ত সুশৃঙ্খলভাবে হাজার হাজার নেতাকর্মীরা ফেরদাউসের নেতৃত্বে ঢাকার সমাবেশে যোগদান করে।

জানাগেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে এদিন ভোর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর গুলিস্থান মোড়ে গিয়ে জড়ো হয়। সকল মিছিল আসার পর সেখান থেকে মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাসহ বিভিন্ন রং বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। মিছিলে হাজার হাজার মুসল্লিরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ‘হেফাজতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ’ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘সফল হউক সফল হউক আজকের সমাবেশ’সহ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় হাজার হাজার মুসল্লিদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশে যোগদান করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..