সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর কারাগারে প্রেরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে, ২০২৫

নারায়নগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে কারা কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৯ মে ) সারারাত পুলিশের রুদ্ধশ্বাস অভিযান শেষে ভোরে গ্রেফতার করে আদালতে পাঠানোর পর সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের ইন্সপেক্টর কাইউম খান।

নারায়ণগঞ্জ কারাগারে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঠানোর পর জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ গণমাধ্যম কে বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ডাক্তার আইভী সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন৷”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডাক্তার আইভীকে।

সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার আইভীর বিরুদ্ধে কোনো রিমাণ্ড আবেদন করেনি পুলিশ ৷ জামিনও চাওয়া হয় নাই তার পক্ষে ৷ তাকে আদালতে তোলা হলে আদালত হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ এমনটি বলেন নারায়ণগঞ্জ আদালতে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা কাইউম খান।

বৃহস্পতিবার দিবাগত সারারাত সাবেক মেয়র ডাক্তার আইভী কে গ্রেফতার করতে পুলিশের অভিযানের খবরে তখনই সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ।

তারা কোন অবস্থাতে ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দেয়।

রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিরের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..