সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের সকল বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের একত্রিত করে সমাবেশের দাবি গিয়াস উদ্দিনের

ফাহমিদা এমি / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীকে নিয়ে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করার জোর দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (১৭ জুন) ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

গিয়াস উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে যেসব নেতাকর্মী বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তারা প্রত্যেকেই দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। তাই আমি আহ্বান জানাচ্ছি—এই আসনের সকল মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের নিয়ে একটি একতা ও শক্তির বার্তা দেওয়া সমাবেশ হোক। সেখানে আমরা জনগণকে জানাতে পারি, বিএনপি কাদের নিয়ে নয়, আদর্শ ও আন্দোলনের জন্য লড়ছে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তার রেখে যাওয়া আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের এই সময়ে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

এ সময় তিনি আরো বলেন,
“দলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো পরাশক্তিই বাংলাদেশের ক্ষতি করতে পারবে না—এবং কেউ আর এই দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিএনপির চলমান আন্দোলন, ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..