সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাত বেঁধে নির্যাতন, মানববন্ধন ও থানায় অভিযোগ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ২৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

জগন্নাথপুরের পল্লীতে মাওলানা শরীফ উদ্দীন জিয়া(৪৫)কে নামাজ থেকে ধরে নিয়ে ফিল্মি স্টাইলে হাত বেঁধে নির্যাতন করার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে জগন্নাথপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ও থানায় অভিযোগ দায়ের।

স্থানীয়, মানববন্ধন,ভিডিও চিত্র ও অভিযোগ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মহিষাকোনা গ্রাম নিবাসী মৃত আবলুছ উল্লাহর ছেলে স্থানীয় মাদানীয়া আমিনীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা শরীফ উদ্দীন জিয়া (৪৫) গতকাল ১৮ জুন বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে এই ইউনিয়নের তলের বন হাওরস্থ মোঃ ফারুক মিয়ার ফার্মের দক্ষিণপাড়া বেড়ীবাঁধের উপর থেকে নিজ পালিত গরু আনতে গেলে তৎসময় মাগরিবের আজান হলে বেরিবাধের উপর নামাজ পড়ছিলেন তিনি । তখন নামাজরত অবস্থায় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলী ও তার লোকজন
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাওলানা শরীফ উদ্দীন জিয়া (৪৫) কে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে দুই হাত পিছন দিকে বেঁধে বাম পায়ে রামদা দিয়ে আঘাত করে। এমনকি কিল–ঘুষিসহ তাকে শারীরিকভাবে ব্যাপক লাঞ্চিত করেছে। এবং এই মাওলানার পড়নের পাঞ্জাবীর পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে  চিকিৎসা প্রদান করেছেন। মাওলানা শরীফ উদ্দীন জিয়াকে নির্যাতন এর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ১৯ জুন রোজ বৃহস্পতিবার বাদ যোহর জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে মাওলানা শরীফ উদ্দীন জিয়া ১৯ শে জুন মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর ছেলে মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের ছেলে কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার ছেলে নিজাম উদ্দিন ও আব্দুল আহাদের ছেলে জুনায়েদ আহমদকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী মাওলানা শরীফ উদ্দিন জিয়া বলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলীর নেতৃত্বে ও তার ছেলে মামুন সিদ্দেক সহ কয়েকজন   বিগত প্রায় ২ মাস পূর্বে তারা মাদ্রাসায় এসে আমার কাছে চাঁদা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে গতকাল আমার উপর ফিল্ম স্টাইলে নামাজরত অবস্থায় আমার হাত বেঁধে নির্যাতন করেছে। আমি এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..