সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

তালগাছ কাটায় ধ্বংস হলো বাবুই পাখির বাসা, ছটফট করতে করতে মারা গেলো ছানাগুলো

ঝালকাঠি প্রতিনিধি / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে ঘটে গেছে একটি হৃদয়বিদারক ঘটনা। একটি তালগাছ কাটার কারণে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে পরিবেশপ্রেমী এবং সচেতন এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, গ্রামের বাসিন্দা মোবারক আলী ফকির তাঁর বাড়ির পাশে থাকা একটি দীর্ঘদিনের পুরনো তালগাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী ফারুক ব্যাপারীর কাছে বিক্রি করেন। এরপর ফারুক ব্যাপারী শ্রমিক নিয়ে গাছটি কেটে ফেলেন। গাছ কাটার সময় আশপাশের কয়েকজন তরুণ ও যুবক ছুটে গিয়ে অনুরোধ করেন গাছটি না কাটতে। তারা জানায়, তালগাছটিতে বহু বাবুই পাখি বাসা বেঁধেছিল এবং সেখানে ছানা ও ডিম রয়েছে। এমনকি তারা গাছটির মূল্য পরিশোধ করে সেটি সংরক্ষণ করার ইচ্ছাও প্রকাশ করেন।

কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে গাছ কেটে ফেলা হয়। মুহূর্তেই গাছের উপর থাকা বাবুই পাখির বাসা, ডিম ও ছানাগুলো মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অসংখ্য পাখি প্রাণ হারায়, কেউ কেউ আহত অবস্থায় ছটফট করতে থাকে। উপস্থিত স্থানীয়রা এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ ঘটনায় এলাকার পরিবেশপ্রেমী মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় স্কুলশিক্ষক রফিকুল ইসলাম বলেন,
“এটি শুধু একটি গাছ কাটার ঘটনা নয়, এটি জীববৈচিত্র্য ও প্রকৃতির উপর এক নির্মম আঘাত। বাবুই পাখির বাসা দেখা আমাদের শৈশবের স্মৃতি, আজ সেগুলো মানুষ নিজের হাতে নষ্ট করছে।”

অনেকে অভিযোগ করেন, গাছ কাটার আগে কোনো ধরনের স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। একসময় যেসব গ্রামে বাবুই পাখির ঝুলন্ত বাসা দেখা যেত, আজ তা হারিয়ে যেতে বসেছে।

বন ও পরিবেশ সুরক্ষা সংগঠনগুলোর মতে, এ ধরনের ঘটনা প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা এ ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..