সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিএনপিতে এখন সুসময়ের কোকিলদের আনাগোনা শুরু হয়েছে: টিপু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিএনপিতে এখন সুসময়ের কোকিলদের আনাগোনা শুরু হয়েছে। গত ১৬ বছরে যারা কোনো কর্মসূচিতে ছিল না, এখন তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে গাড়ির বহর নিয়ে। তারা টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয় করার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকুন।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সোমবার ( ৩০ জুন ) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন শহীদ নগর অডিটরিয়াম ভবনে ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের কষ্ট বোঝেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে লড়াই করা ত্যাগী নেতাদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দিতে হবে। যদি সুসময়ের নেতাদের মনোনয়ন দেওয়া হয়, তবে তৃণমূলের নেতাকর্মীরা তা মেনে নেবে না।”

 

মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আর ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নূরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক মুকি ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম, ১৮নং ওয়ার্ড মহিলাদল নেত্রী বন্যা আক্তার, সুমি আক্তার, সালমা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..