সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

দূণীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে, সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে ; নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি / ৬২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

দূণীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে। এখন আর এক গ্রুপ চাঁদাবাজি করতেছে। সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে। আমরা বলছি গণঅভ্যুত্থানে যে মানুষ পাল্টাইলে হবে না। সিস্টেম পাল্টাইতে হবে। ফলে সিস্টেম পাল্টানোর লাড়াই জাতীয় নাগরিক পাটির লাড়াই। দিনাজপুর ফুলবাড়ীতে জুলাই পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় এমন কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিনাঞ্চল মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন,স্বৈরাচার শেখ হাসিনা বলতো ৭ মিনিটে রাস্তা ক্লিয়ার করে ফেলবে আবার এক বছর ঘুরতে না ঘুরতে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা রাজনৈতিক দল বাবার হুংকার দিচ্ছে ৩০ মিনিটের মধ্যে না কি আমাদের রাস্তা থেকে ক্লিয়ার করে ফেলবে। আরে কারে মুত্যুর ভয় দেখান এই হাসনাতরা,এই নাহিদরা, এই সার্জিসরা যারা ৭ মিটিটের ভয় দেখাতো তাদেরকে সীমান্তে ঐপারে পাঠিয়ে দিয়েছে। আরো স্পষ্ট করে বলতে চাই আমরা শহিদ হতে রাস্তায় এসেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়েন না। যারা ৭ মিনিট বলেছিলেন তারা সীমান্তের ওপারে পালাতে সুযোগ পেয়ে ছিলো। আপনারা পালানোর সুযোগটাও পাবেন না।

গত শুক্রবার রাত ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী নিমতলা মোড়ে ফুলবাড়ী এনসিপি‘র আয়োজনে পথসভায় এমন বক্তব্য রাখেন তিনি। এ সময় দলটির সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের  মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..