সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি শ্রীধরপাশা আঞ্চলিক শাখার মতবিনিময় সভা

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা আঞ্চলিক শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ১২ ই জুলাই রোজ শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী আরশ আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাদের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, মেজর অবঃ সৈয়দ আলী আশফাক সামী, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির স্বেতপত্র প্রনয়ন বিষয়ক ট্রান্সফোর্সের সদস্য, সৈয়দ আলী আফজাল জামী, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েস।
সভার শুরুতে আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা হুসিয়ার আলাীর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক জাবেদ আলম কোরেশি।
বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা ছলিব নূর বাচ্চি, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা দুরুদ মিয়া, পাটলী ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, মইনুল ইসলাম, যুবদল নেতা তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আলী আফরোজ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়জুর রহমান।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..