সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

“মিথ্যা বলে গাজা খায় পীর সাহেব চরমোনাই” বলায় ফুঁসে উঠেছে ইসলামী আন্দোলন

হাসান আহমেদ প্রান্ত / ৩০৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। এই হামলার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

রবিবার (২০ জুলাই) সকালে এক বিশেষ সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি বলেন-
আমরা শান্তিপূর্ণভাবে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছিলাম। জনগণকে সচেতন করার চেষ্টা করছিলাম। কিন্তু বিএনপির একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। প্রশাসনকে জানানো হলেও, তারা রাতে ধরছে— দিনে ছেড়ে দিচ্ছে। এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজ ধ্বংসের দিকে যাবে।

চরমোনাই পীর সাহেবকে ‘রাজাকার’ ও মিথ্যা বলে গাজা খায় বলায় এক ভয়ঙ্কর মিথ্যাচার সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে মাওলানা দ্বীন ইসলাম আরও বলেন- আমাদের দলের কেন্দ্রীয় আমীর পীর সাহেব চরমোনাইকে নিয়ে অশালীন, কুৎসিত ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে রাজাকার বলার দুঃসাহস দেখিয়েছে, যা শুধু মিথ্যাচার নয়, ইতিহাস বিকৃতির চূড়ান্ত নমুনা।

তিনি জোর দিয়ে বলেন – ১৯৭১ সালে চরমোনাই মাদ্রাসা ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। স্বাধীনতা সংগ্রামে সেই ভূমি রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। আর আজ যারা সেই ইতিহাস জানে না, তারা যদি পীর সাহেব চরমোনাইকে রাজাকার বলে, তা নিছক গুজব, অসৎ উদ্দেশ্য ও চরম দুঃসাহসের পরিচয়।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, জামিনের পথ রুদ্ধের দাবি মাদকবিরোধী অবস্থানে দলের শক্ত প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন – আমরা চাই, মাদক মামলায় অভিযুক্তরা যেন সহজে জামিন না পায়। কারণ তারা জামিনে বেরিয়ে আবার সমাজে ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রশাসনের প্রতি অনুরোধ- আইনকে কঠোর করুন, সমাজকে বাঁচান।

তিনি আরও বলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বাধীনতাকামী রাজনৈতিক দল। আমরা কখনো শিষ্টাচার লঙ্ঘন করি না, কাউকে নিয়ে কটূক্তি করি না। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা মূলত রাজনীতির চোরাগলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

দেশবাসী জানে পীর সাহেব কেমন মানুষ, ইতিহাস বিকৃতকারীরা চিহ্নিত হবে- দ্বীন ইসলাম

সাক্ষাৎকারের শেষভাগে মাওলানা দ্বীন ইসলাম বলেন- দেশবাসী জানে, পীর সাহেব চরমোনাই কেমন মানুষ, কী অবদান রেখেছেন। যারা তাকে রাজাকার বলে কটুক্তি করেছে, তারা নিজেরাই নিজেদের চরিত্র উন্মোচন করেছে। জনগণ এসব ষড়যন্ত্র ও অপপ্রচার বিশ্বাস করে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..