সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

“শিক্ষার্থীদের প্রাণহানিতে ব্যথিত গিয়াসউদ্দিন” বিধ্বস্ত বিমানে প্রাণহানিতে গভীর শোক গিয়াসউদ্দিনের”

ফাহমিদা এমি / ৩৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষকসহ বহু প্রাণহানির হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন।

এক শোকবার্তায় তিনি বলেন—
“এই মর্মান্তিক দুর্ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয়ে অগ্নিকুণ্ড ছড়িয়ে দিয়েছে। একজন জনসেবক হিসেবে, একজন পিতা হিসেবে আমি এই বেদনাকে ব্যক্তিগত শোক বলে মনে করছি। যারা অকালে আমাদের ছেড়ে চলে গেল, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।”

তিনি আরও বলেন—
“আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই অপূরণীয় ক্ষতি সয়ে উঠতে পারে—আল্লাহর দরবারে এই প্রার্থনা জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..