সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় শুভ জন্মাষ্টমী ২০২৫ সম্পন্ন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬০২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

১৬ আগস্ট, ২০২৫ খ্রি. (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়াসহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় বলেন, “শুভ জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..