সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম

আশরাফুজ্জামান সরকার / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ সোমবার গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে যান। তিনি আইনজীবীর বক্তব্য নেয়ার জন্য গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু দুর্বব্যহার ও অশোভন আচরণ করেন। বক্তারা আরও বলেন, গাইবান্ধার সুপরিচিত নারী নেত্রী ও সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনকালে অশোভন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। এটি কেবল রিকতু প্রসাদের ওপর নয়, বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার সহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
ঘটনার চব্বিশ ঘন্টা পরও অভিযুক্ত ওই আইনজীবী বিশু তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন। তারা এব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতাও কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..