সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিচতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থেকে নিমতলাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকালের দিকে এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে তিন জন নিহত এবং এক জন আহত হয়।

পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। প্রবল বৃষ্টির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি তাদের ওপর উঠে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলেই মারা যান আওলাদ হোসেন (২১) ও হাবিল (২২)। গুরুতর আহত অবস্থায় কাইয়ুম (২২) ও ইমন (২৩)-কে স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রওশুনিয়া খিলাপাড়া গ্রামে। আওলাদের বাবা আনোয়ার হোসেন, কাইয়ুমের বাবা মঙ্গল মিয়া, হাবিলের বাবা মো. হাশেম এবং আহত ইমনের বাবা বাচ্চু মিয়া।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..