সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

মিন্টু ইসলাম / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বগুড়ার শেরপুরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হামছায়াপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জানা গেছে ১০ টি ইউনিয়নের মধ্যে গাড়িদহ মডেল ইউনিয়ন ও শাহবন্দেগী ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান আগে থেকেই বিজয় লাভ করেন এবং তারা বর্তমানেও তাদের ইউনিয়ন এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরফলে তাদেরকে প্রার্থী হিসেবে বহাল রেখে নতুন করে বাকি আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
‎এসময় বগুড়া শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও দলীয় মনোনীত শেরপুর-ধুনটের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুর রহমান। রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে তিনি আটটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
‎আগামী নির্বাচনে সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, ভবানীপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, খামারকান্দিতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, খানপুরে আব্দুল খালেক, সীমাবাড়িতে ইমাম হোসেন, বিশালপুরে আব্দুস সাত্তার, মির্জাপুরে হাফেজ জহুরুল এবং কুসুম্বি ইউনিয়নে আনিসুল ইসলামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
‎এসময় উক্ত ঘোষণা সম্মেলনে শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক, সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তফিদ নাসিম, শাহীন আলম , শফিকুল ইসলাম, ইফতেখার আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..